৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮
২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবারঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- বিশ্বের বুকে বাংলাদেশের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। বিভিন্ন ধর্মের-বর্ণের মানুষ হলেও আমরা পরস্পরের প্রতি সহনশীল এবং আন্তরিক। সিলেট হচ্ছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভুমি। সম্মিলিতভাবে এই সম্প্রীতি রক্ষা করতে হবে। বিএনপি বরাবরই পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। ভবিষ্যতে এর ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গিকারাবদ্ধ।
তিনি মঙ্গলবার সকালে বড়দিন উপলক্ষে নয়াসড়কস্থ প্রেস বিটারিয়ান চার্চ-এ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। খন্দকার মুক্তাদির খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময়ের মাধ্যমে তার মঙ্গলবারের প্রচার অভিযানের সুচনা করেন। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বী ছাড়াও তার সাথে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খ্রিস্টান মিশনারীজদের মধ্যে উপস্থিত ছিলেন-ডিপন মিজুম চাংমা, উইলসন গ্রে, রাজীব দাস ও ফিলিপ বিভাস। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মহানগর উপদেষ্ঠা আব্দুস সালাম বাচ্চু, পেশাজীবি পরিষদ নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, পেশাজীবি পরিষদ নেতা আব্দুল আউয়াল বারী, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, সাবেক ছাত্রদল নেতা জামিল আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D