সিলেট আসছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট আসছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

ড. কামালের এই সফর সফল করতে জেলা বিএনপিকে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান। রবিবার সন্ধ্যায় এ নিয়ে জেলা বিএনপির নেতারা বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানান. ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন।

কিন্তু ওই সভায় স্থগিত হওয়া বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি মোকাব্বির খান। তবে কেন্দ্রীয় বিএনপির নেতারাও থাকতে পারেন বলে তিনি জানান।

এ ব্যাপারে লুনার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ঐক্যফ্রন্টের ওই শীর্ষ নেতা সিলেট-২ আসনে আসছেন বলে তিনি কোনো কিছু জানেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট