৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কলেজটির মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ময়নুল হক।
পূর্ববর্তী অধ্যক্ষ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রাপ্ত হওয়ায় মেডিকেল কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হয়ে পড়ে। এমতাবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে আজ প্রফেসর ময়নুল হককে অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়।
প্রথিতযশা এই অধ্যক্ষের সহধর্মীনী গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডাঃ নাসরীন আখতার। তারা দুজনই ওসমানী মেডিকেলের প্রাক্তন শিক্ষার্থী।
বিবাহিত জীবনে ডাঃ ময়নুল হক দুটি সন্তানের জনক, বড় সন্তান ডাঃ মেহরিন তাসনিম রাকা এবং ছোট সন্তান মাহপারা তানজিম ঋতি এবার এইচএসসি পরীক্ষার্থী।
এবিষয়ে অধ্যাপক ডাঃ ময়নুল হকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সকল চিকিৎসক, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহযোগিতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D