সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন গ্রেফতার

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন গ্রেফতার

২৩ ডিসেম্বর ২০১৮, রোববার : সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির  সদস্য নাসিম হোসেইনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর তাঁতীপাড়াস্থ বাসা থেকে তাকে আটক করে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক। নাসিম হোসেনের পারিবারিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানিয়েছেন- কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করেনি।

উল্লেখ্য সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ অক্টোবর প্রফেসর ডা. ফারুকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম তার ওপেন হার্ট সার্জারি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট