৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেটে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। পরিচয় করিয়ে দেবেন সিলেটের ১৯ আসনের প্রার্থীদেরও।
এ জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। তাদের ‘নৌকা-নৌকা’ স্লোগানে এখন মুখর সিলেটের রাজপথ। মিছিলে তারা নিয়ে আসছেন ‘নৌকা’ও। দুপুর থেকে আসা খন্ড খন্ড মিছিলের সব স্রোত গিয়ে মিলছে মাদ্রাসা মাঠে। ফলে জনসভা শুরুর আগেই মাঠ লোকে একাকার হয়ে যাচ্ছে।
শনিবার দুপুর দেড়টার দিকে চৌহাট্টা এলাকায় অবস্থান করে দেখা গেছে এমন চিত্র। জনসভাকে কেন্দ্র করে সিলেট শহর যেন পরিণত হয় মিছিলের শহরে। এ যেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলা। দেখে মনে হয়েছে সব পথ এসে মিশেছে মাদ্রাসা মাঠে।
শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছান। সেখান বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন বলে তিনি।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D