৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮
সিলেট সদর উপজেলা গত প্রায় এক যুগ ধরে উন্নয়ন বঞ্চিত। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের আমলে সিলেট সদর উপজেলায় যে অবকাঠামোগত উন্নয়নের জোরালো কার্যক্রম শুরু হয়েছিল, বিগত সরকারের আমলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুধুমাত্র রাস্তা মেরামতের মত ছোট খাট কাজ করে গত ১০ বছর পার করেছে সরকার। সিলেট জেলা প্রাণকেন্দ্র হলেও সিলেট সদর উপজেলার উন্নয়নে বড় কোন প্রকল্প গত ১০ বছরে গ্রহণ করা হয়নি। ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের সরকার গঠিত হলে সিলেট সদর উপজেলার উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।
সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির রোববার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজারে ও খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন।
পৃথক জনসভা দুটিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বৃহত্তর সদর উপজেলায় আমার জন্ম। আমার পিতাও এই জনপদের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। এই উপজেলার প্রতিটি গ্রামে আমার যাতায়াতের সুযোগ হয়েছে। শিশুকাল থেকেই এই এলাকার মানুষকে আমি নিজের আপনজন হিসেবে জেনেছি। এই এলাকার মাটি ও মানুষের উন্নয়ন হচ্ছে আমার প্রথম ও প্রধান অধিকার।
এর আগে সকাল থেকে সিলেট নগরী ও সদর উপজেলার সর্বত্র ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
হাটখোলা ইউনিয়নের শিবের বাজারে আয়োজিত আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবীণ বিএনপি নেতা আজির উদ্দিন।
বিএনপি নেতা রফিুকল ইসলাম ও সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জমির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সৌরভ, ছাত্রদল নেতা মুক্তার আহমদ, আবুল কালাম।
এর আগে সাহেবের বাজারে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস মেম্বার। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মামুন আল রফিক, জুনেদ আহমদ, সাইদুর রহমান, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট নুরুল আমিন, মজিবুর রহমান, রইছ আলী, ফয়জুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D