গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে নাশকতা মামলায় উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।

আমির হোসেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট