৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি : কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীর। শনিবার বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। জানা গেছে, গত ১২ ডিসেম্বর (বুধবার) বিকেলে ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯ নং) ড. এমতাজ হোসেনের উপর হামলা হয়। জিয়া পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে বিশ্বাবদ্যালয় সংস্থাপন শাখার উপ-রেজিষ্টার মানজারে আলম মিরু এ হামলা চালান বলে জানা গেছে। শিক্ষকের উপর এই হামলার প্রতিবাদে মানববন্ধন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনটি অনুষদ ভবনের সামনে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। দাবি গুলো হলো- হামলাকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ ও ভবিষ্যতে এরুপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D