ঐক্যফ্রন্ট এখন স্বাধীনতা বিরোধীদের প্লাটফর্ম : নানক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

ঐক্যফ্রন্ট এখন স্বাধীনতা বিরোধীদের প্লাটফর্ম : নানক

জাতীয় ঐক্যফ্রন্ট এখন স্বাধীনতা বিরোধীদের প্লাটফর্মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নানক দাবি করেন, ড. কামাল হোসেনরা পরগাছা। দেশের সংকটময় মুহূর্তে কখনই এদেরকে পাওয়া যায়নি।

‘বিভিন্ন সময় এরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।’

নানক বলেন, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা-বিশৃঙ্খলা করছে এবং সেটা সরকারের ওপর চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।