শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির ৫ম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর বিকালে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়লা নূর, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক তায়েব ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আলিফ হিমেল এবং সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজোয়ান আহমেদ শুভ, সুমি আক্তার ও নুসরাত।

Manual7 Ad Code

সভায় ২০১৮ সালে সম্পাদিত কাজের পর্যালোচনা, ২০১৯ সালের পরিকল্পনা প্রণয়ন, বিজয় দিবস উদযাপন, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন এবং সংগঠনের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে ম্যাগাজিন প্রকাশসহ সংগঠনের নিয়মিত সকল অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, সভা শেষে দপ্তর সম্পাদক শেখ আলিফ হিমেলকে ২০১৮ সালের বেস্ট ম্যাম্বার হিসেবে এস এস এস ফাউন্ডার অ্যাওয়ার্ড’১৮ প্রদান করা হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code