দরগাহে ঐক্যফ্রন্টের পথসভার মাইক-চেয়ার-টেবিল নিয়ে গেল পুলিশ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

দরগাহে ঐক্যফ্রন্টের পথসভার মাইক-চেয়ার-টেবিল নিয়ে গেল পুলিশ

অনুমতি না থাকায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ।  এছাড়া সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চের চেয়ার- টেবিলও জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান,  ‘ঐক্যফ্রন্টকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি। ’

মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘দরগা মাজার জেয়ারতের পর প্রচার শুরু উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। এজন্য এখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে ।’

সময় স্বল্পতা ও একাধিক কর্মসূচি থাকায় রেজিস্ট্রারি মাঠের সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ বুধবার সিলেট থেকে শুরু হচ্ছে।   জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী,জাফরুল্লাহ, নজরুল ইসলাম খানসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে কিছুক্ষণের মধ্যে এসে পৌছাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট