১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। তবে হামলায় ফখরুলকে বহনকারী গাড়ি অক্ষত রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে ফখরুলের গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।
ইউনুস আলী বলেন, নির্বাচনী গণসংযোগে বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ। স্থানীয় গণি চেয়ারম্যানের নেতৃত্বে তারা এই হামলা করে। এ সময় পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। তিনি আরও বলেন, পুলিশ প্রোটেকশনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই বিএনপি কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। তবে মির্জা ফখরুল তাদের শান্ত থাকতে বলেছেন। এদিকে বগুড়ায় বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়িতে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D