৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিকদল জাতীয়পার্টি ও বিকল্পধারা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দু’টি দল মহাজোটের শরিক হয়ে জোটবদ্ধভাবে প্রার্থী দিয়েছে। সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোট এককপ্রার্থী প্রার্থী দিতে পেরেছে মাত্র ৯টিতে। এরমধ্যে মহাজোটের এককপ্রার্থী আওয়ামী লীগের সাতজন। যাঁরা ভোটে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। আর জাতীয়পার্টির দু’জন লাঙ্গ প্রতীক নিয়ে মহাজোটের একক প্রার্থী হয়েছেন।
অন্য ১০টি আসনেই মহাজোটের পরিচয় নিয়ে নৌকা, লাঙল আর কুলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোটের কান্ডারি আওয়ামী লীগ এবং শরিকদল জাতীয়পার্টি ও বিকল্পধারার প্রার্থীরা। ভোটযুদ্ধে এসব আসনে মহাজোটের শরিক দলের প্রার্থীরা এখন একে অপরের প্রতিপক্ষ।
এ কারণে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। বিশেষ করে আওয়ামী লীগ পরিবার এ নিয়ে উদ্বিগ্ন। ভোট ভাগাভাগির আশঙ্কা করছেন তারা।
মহাজোটের একাধিক প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররাও। তারা কাউকে বিদ্রোহী এবং কাউকে ডামিপ্রার্থী হিসেবেও ভাবছে।
অন্যদিকে প্রার্থীতার ক্ষেত্রে মহাজোটের বিপরীত চিত্র বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টে। এ জোট ও ফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে, সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. একে আবদুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক। তাঁর পাশাপাশি লাঙল নিয়ে লড়ছেন মহাজোটের শরিক জাতীয়পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
সিলেট-২ আসনে মহাজোটের একক প্রার্থী হয়েছেন জাতীয়পার্টির ইয়াহহিয়া চৌধুরী এহিয়া। তিনি পেয়েছেন লাঙল প্রতীক।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী (কয়েস) পেয়েছেন নৌকা প্রতীক। এ আসনে লাঙল নিয়ে লড়ছেন মহাজোটের শরিক জাতীয়পার্টির প্রার্থী উছমান আলী।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ পেয়েছেন নৌকা প্রতীক। তাঁর সঙ্গে লাঙল নিয়ে ভোটে লড়ছেন মহাজোটের শরিক জাতীয়পার্টির প্রার্থী আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান।
সিলেট-৫ আসনে জাতীয়পার্টির প্রার্থী সেলিম উদ্দিন পেয়েছেন লাঙল প্রতীক। তাঁর পাশাপাশি নৌকা নিয়ে লড়ছেন মহাজোটের কাণ্ডারি আওয়ামী লীগপ্রার্থী হাফিজ আহমদ মজুমদার।
সিলেট-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন নুরুল ইসলাম নাহিদ।। এ আসনে কুলা প্রতীকে নির্বাচন করছেন মহাজোটের নতুন শরিক বিকল্পধারার শমসের এম চৌধুরী (শমসের মবিন চৌধুরী)।
সুনামগঞ্জ-১ আসনে মহাজোটের এককপ্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন।
সুনামগঞ্জ-২ আসনে মহাজোটের এককপ্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের জয়া সেন গুপ্তা।
সুনামগঞ্জ-৩ আসনে মহাজোটের এককপ্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের এম এ মান্নান।
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের এককপ্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহিবুর রহমান মানিক। অপরদিকে লাঙল প্রতীকে ভোটে রয়েছেন জাতীয়পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল।
হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা নিয়ে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ও মহাজোটের শরিক জাতীয়পার্টির মোহাম্মদ আতিকুর রহমান আতিক লড়ছেন লাঙল নিয়ে।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল মজিদ নৌকা এবং লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়পার্টির প্রার্থী শংকর পাল।
হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা পেয়েছেন মো. আবু জাহির আর জাতীয়পার্টির প্রার্থী হয়ে লাঙল প্রতীকে ভোটে লড়ছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
হবিগঞ্জ-৪ আসনে মহাজোটের এককপ্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটে নেমেছেন আওয়ামী লীগের মাহবুব আলী।
মৌলভীবাজার-১ আসনে মহাজোটের এককপ্রার্থী আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন। তিনি ভোটে লড়ছেন দলীয় প্রতীক নৌকা নিয়ে
মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকল্পধারার এমএম শাহীন। এ আসনে মহাজোটের শরিক জাতীয়পার্টির প্রার্থী হয়ে লাঙল নিয়ে লড়ছেন এডভোকেট মাহবুবুল আলম শামীম।
মৌলভীবাজার-৩ আসনে মহাজোটের একক প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটে নেমেছেন নেছার আহমদ।
মৌলভীবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের একক প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের উপাধ্যক্ষ আবদুস শহীদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D