ভাইয়ের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ সিলেট আসছেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

ভাইয়ের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ সিলেট আসছেন অর্থমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন খ্যাত সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের পক্ষে আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে আজ মঙ্গলবার সিলেট আসছেন তার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন এবং বাদ জোহর নগরীর ১নং ওয়ার্ডস্থ দরগাহ গেইট এলাকায় প্রচারাভিযানে অংশ নেবেন।

সন্ধ্যায় তিনি নগরীর হাফিজ কমপ্লেক্সে মহাজোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী মুহিত। সরকারের বয়োজ্যেষ্ঠ এ মন্ত্রী টানা দুই মেয়াদে সিলেট-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইচ্ছা পোষণের কারণে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট