৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর অভিযোগ করেছেন সিলেট-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। সোমবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করবে আমার বিশ্বাস ছিল। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডতো দূরে থাক, বরং এটা প্রতীয়মান হচ্ছে স্থানীয় প্রশাসন সরকার দলের প্রার্থীকে পাস করানোর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, ‘সোমবার প্রতীক বরাদ্দ নির্বাচনী দিনে প্রস্তাবক, সমর্থকসহ রিটার্নিং কর্মকর্তার সামনে হাজির হওয়ার কথা। এ উদ্দেশ্যে সিলেটে রওয়ানা হলে পথিমধ্যে গোলাপগঞ্জের হিলালপুর এলাকায় ডিবি পুলিশ ফিল্মী কায়দায় গাড়ি থামিয়ে তার প্রার্থীতার সমর্থনকারী গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীকে ধরে নিয়ে যায়।
অন্যদিকে, ‘তার প্রতিপক্ষ প্রার্থী পুলিশ প্রটোকল নিয়ে এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের এই দ্বৈত নীতি আসন্ন নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ করেনি, প্রত্যাশিত লেভেল প্লেয়িং ফিল্ড হাস্যকরে পরিণত করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ‘পুলিশ রাত বিরাতে বিরোধী দলীয় নেতাকর্মীর বাড়িতে গিয়ে তল্লাসীর নামে হয়রানী করছে। অনেককে ৩০ ডিসেম্বর পর্যন্ত এলাকা ছেড়ে যেতে শাসিয়েছে।’
প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘অন্যথায় উদ্ভুত যে কোনো পরিস্থিতির দায় স্থানীয় প্রশাসনকে নিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে তিনি গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন।
ধানের শীষের প্রার্থীর অভিযোগ, ‘এখন আমার প্রতিপক্ষ প্রার্থী নয়, পুলিশ প্রশাসন। নেতাকর্মী ও এলাকার মানুষকে ভোটের অধিকার রক্ষায় আগামি ৩০ ডিসেম্বর কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুব কাদির শাহী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D