৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির স্বার্থে দলীয় মনোনয়ন কেন সব ধরনের ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত রয়েছেন’-এমন মন্তব্য করেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) বিএনপির মনোনয়নবঞ্চিত কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং এ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন।
তাকে মনোনয়ন না দেওয়ায় শনিবার দুপুরে ছাতক শহরের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা আয়োজন করেছিল ছাতক-দোয়ারা বিএনপি ও সহযোগী সংগঠন। এ সভায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান।
সভায় মিলন কান্নায় ভেঙে পড়লে সভায় উপস্থিত নেতা-কর্মীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে কলিম উদ্দিন আহমদ মিলন মিছিল না করার জন্য তাদের বাধা প্রদান করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি রাস্তায় শুয়ে পড়ে মিছিলের বাধা হয়ে দাঁড়ান।
পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, হারুনুর রশীদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, আলহাজ্ব আব্দুল বারি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান সামছু, আব্দুল আওয়াল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা শাহ শফিকুল আলম মতি, লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, কাজী মাওলানা আব্দুস সামাদ, সাদিকুর রহমান, আলী আশরাফ তাহিদ, দিল হোসেন, নাজমুল হোসেন, ছাদিকুর রহমান, আজর আলী মেম্বার, আতাউর রহমান এমরান, মেহেদী হাসান সোনা মিয়া, আবুল হোসেন, খায়ের উদ্দিন, ফয়জুর রহমান, শফি উদ্দিন, কয়েস আহমদ, জেইউ আহার, মনির মেম্বার, সুলেমান মিয়া, জাহেদুল ইসলাম আহবাব, ফজল উদ্দিন, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাকি বিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, ইকবাল হোসেন ঝুনু, যুবদল নেতা এমরান আহমদ, মাওলানা জিয়াউর রহমান, কয়ছর আহমদ, ফখরুল আলম, কুতুব উদ্দিন, নেয়ামত উল্লাহ, লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাভেল, সহসভাপতি আরিফ বিল্লাহ মকবুল হোসেন, জাহাঙ্গির আলম, এনাম আহমদ, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, ছাত্রদল নেতা সাজু আহমদ, সৈয়দ মেহেদী, সুজন ইমদাদ কানন, ফয়ছল আহমদ, রেজাউল করিম রিপন, ইমন আহমদ, রায়হান আহমদ, আব্দুল্লাহ সনি, মুহিত আহমদ, রাহেল আহমদ, স্বাচ্ছা আবেদিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) এখানে বিএনপির ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D