৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিএনপি নেতা জুনেদ আহমদ গতকাল বৃহস্পতিবার রাত দুইটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জুনেদ সিলাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, জুনেদ আহমদ বৃহস্পতিবার দিবাগত রাত সিলাম ইউনিয়নের চারকাটিচক এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে বিদ্যুতের তারের সাথে লেগে গুরুতর আহত হন। এক পর্যায়ে তার সাথে থাকা ৪/৫ জন লোক তাকে তাৎক্ষণিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সভাপতি শাহ মজম্মিল আলী, সাধারন সম্পাদক সাহেদ আহমেদ ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D