সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ইমামগণ হচ্ছেন সমাজের নেতা। সমাজে ইমামদের অবস্থান অনেক উপরে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ ও দেশ গঠনে ইমামদের কাজ করে যেতে হবে। একটি সুন্দর ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, প্রশিক্ষণলব্দ জ্ঞান সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। ইসলামের প্রচার-প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের কাজ প্রশংসনীয় ।
গতকাল মঙ্গলবার ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উদ্যোগে ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রশিক্ষক কৃষিবিদ মো. মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক আনোয়ারুল কাদির।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট