৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
নগরীর আম্বরখানা এলাকায় প্রকাশ্য দিবালোকে হুমায়ন কবীর নামে এক ব্যবসায়ী কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নগরের চৌখিদেখি এলাকার বাসিন্দা হুমায়ন কবীর জানান, আম্বরখানা এলাকায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দরগাহ গেট যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলেও ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D