১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮
মনোনয়নপত্র বাছাইয়ের পর যাদের প্রার্থিতা বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা, তাদের গ্রেপ্তার না করার নির্দেশ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার ইসিকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান বিএনপিকে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত এই জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু।
সিইসিকে ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মন্টু স্বাক্ষরিত চিঠি নিয়ে সোমবার সন্ধ্যায় নির্বাচন ভবনে যান জোটের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম।
চিঠিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশেষ করে কোনো প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।
‘রাজনৈতিক মামলায়’ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতেও ইসির প্রতি আহ্বান জানিয়েছে ঐক্যফ্রন্ট।
একই দিন নিজের নিরাপত্তা চেয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেছেন বরিশালে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
এদিকে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের বলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিক্ষের এ হুমকির কারণে আমরা প্রাণনাশের আশংকা তৈরি হয়েছে। একজনপ্রার্থী যেন সকল নিরাপত্তা সুবিধাপ্রাপ্ত হন, আমাকে সেই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য সিইসিকে বলেছি।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে বিরোধী নেতা-কর্মীদের পুলিশ হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করছে বলে ঐক্যফ্রন্ট অভিযোগ করে আসছে। তবে সিইসি সেই অভিযোগ নাকচ করে আসছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D