১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘যদি আমার দেশপ্রেম সত্য হয়, আমি সারা জীবন আল্লাহ ও রাসুলের ওপর যে বিশ্বাস করে এসেছি, সে বিশ্বাস যদি বিন্দুমাত্র সত্য হয়, তাহলে ১৯ থেকে ২০টির বেশি আসন পাবে না বর্তমান সরকার।’
তিনি বলেন, আমি নির্বাচনে দাঁড়ানো বড় কথা নয়। আমি চাই নির্বাচনটা ভালো হোক। আমার সংগ্রাম হচ্ছে ভোটাররা যেন ভোট দিতে পারেন।
রবিবার দুপুরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী কোনো নাম উল্লেখ না করে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার বোন সরকারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আমরা যখন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন, কমিশন কখনো কোর্টে বাদী হবে না। আমি সেটা দেখার জন্যই নির্বাচন কমিশনে যাবো।
উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল এবং সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণখেলাপির দায়ে দুটি আসনেই তার মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D