সিলেট-৫ আসন : বিএনপি প্রার্থী মামুনের সমর্থনে জকিগঞ্জে মতবিনিময় সভা

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

সিলেট-৫ আসন : বিএনপি প্রার্থী মামুনের সমর্থনে জকিগঞ্জে মতবিনিময় সভা

সিলেট-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনের সমর্থনে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে জকিগঞ্জের পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্হিতিতে বক্তারা বলেন, কানাইঘাট-জকিগঞ্জের মানুষ বিএনপিকে মনেপ্রাণে ভালবাসে। বিগত সময়ে জোটগত কারনে শরীক দলকে এ আসন ছেড়ে দেওয়ায় বিএনপি প্রেমী জনগণ তাদের ভোট দলীয় প্রার্থীকে ভোট দিতে পারছেন না। কিন্তু এবার দল যেহেতু প্রাথমিক মনোনয়নে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনকে প্রার্থী দিয়েছে সেহেতু চূড়ান্ত মনোনয়ন বিএনপি প্রার্থীকে দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান। এসময় বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বর্তমান অবৈধ সরকার একটি প্রহসনের নির্বাচন করতে চেয়েছিল কিন্তু বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে কোন প্রহসনের নির্বাচন করতে দেবেনা।গণতন্ত্র পূণরূদ্ধানের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে। জকিগঞ্জ-কানাইঘাট নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের দীর্ঘ দিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিএনপি আমাকে যে মনোনয়নপত্র দিয়েছে আশা করি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি এই নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্ধিতা করব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পূণরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের চূড়ান্ত বিজয় সূচীত হবে।

জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল জলিলের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্রঋন বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, কানাইঘাট পৌর সভাপতি কাউন্সিলর শরিফুল হক, জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সদস্য ও পৌর কাউন্সিলর রিপন আহমদ, পৌর সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, জকিগঞ্জ পৌর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মইন উদ্দিন, হাজী আব্দুল আহাদ, হেলাল আহমদ তাপাদার লাল, আব্দুল হামিদ,সামসুল ইসলাম,আব্দুল মলিক, আব্দুশ শহীদ চুনু,ফয়জুল ইসলাম,আব্দুর রহমান, ছালেহ আহমদ, জুবেল আহমদ, মাজেদ আহমদ রুহেল আহমদ সাইফুর রহমান সাইফু ,আব্দুল মতিন মেম্বার,সামসুল ইসলাম লেইছ,মাসুক আহমদ,সালিকুর রহমান, আব্দুল কাদির, আজিজুর রহমান, এহিয়া আহমদ, সাহেদুজ্জামান সাহেদ, জয়নুল আবেদীন, নুরুল হক, হাসান আহমদ, আব্দুল আহাদ তেরা, মনজুর আহমদ রাসেল আহমদ,আব্দুল কাদির,আব্দুছ ছালাম,কামরুল ইসলাম,হোসেন আহমদ,মাহতাব আহমদ জাকির আহমদ,রাসেদ আহমদ,লিমান আহমদ, সুমন আহমদ,জাকির আহমদ, মিসবাহ উদ্দিন, খারুল ইসলাম,হাসান আহমদ, প্রমূখ সহ যুবদল, সেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদল, জাসাস এর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। এরপর মামুনুর রশীদ মামুন জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন স্হানীয় ও জাতীয় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট