৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
কারান্তরিন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের স্বজনদের খোঁজ-খবর নিতে আজ শুক্রবার সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী তাদের বাসায় যান।
গতকাল শুক্রবার দুপুরে এ দুই নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের বাড়িতে গিয়ে তার মায়ের চোখের কান্না দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ইনাম আহমেদ চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘সারা বাংলাদেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের গুম করা হচ্ছে। নদীর জলে ভেসে উঠছে মানুষের লাশ। আওয়ামী লীগ যখন নির্বাচনী উৎসব করছে তখন বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না। এমন পরিস্থিতি দ্রুত বন্ধ হওয়া উচিত এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ২০১৪ সালের পাতানো নির্বাচনের মতোই এ নির্বাচন হবে। সকল উদ্ভূত পরিস্থিতির জন্য খেসারত দিতে হবে সরকারকে।
তিনি একটি সুন্দর নির্বাচনের জন্য সরকারকে ‘স্বৈরাচারী মনোভাব’ ত্যাগ করার আহ্বান জানান।
এসময় ইনাম আহমেদ চৌধুরী’র সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, আব্দুল ফাত্তাহ বকসি, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা জামাল আহমেদ খান, কামাল উদ্দিন, এনাম আহমেদ প্রমুখ।
পরে তিনি নগরীর আম্বরখানা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে তাদের কাছে দোয়া চান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D