৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮
৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার : পাইপলাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর ও পাশ্ববর্তী এলাকায় আজ শুক্রবার ও কাল শনিবার সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে দক্ষিণ সুরমা এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু থাকবে।
জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে- আজ শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এবং আগামীকাল শনিবার (১ ডিসেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস কর্তৃপক্ষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D