১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে বিএনপির একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে সোমবার সকালে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।
এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি।
তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D