৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
সিলেটের জৈন্তাপুর থানার ফেরিঘাট এলাকা থেকে ৫৫০০ পিস ইয়াবাসহ সুমন আহমদ ওরফে মাছুম (১৯) নামে এক পেশাদার মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল।
রোববার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
আটক মাদক ব্যবসায়ী সুমন আহমদ ওরফে মাছুম (১৯) জৈন্তাপুর থানার রুপচেং গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সুমন আহমদকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D