প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার স্বাক্ষরও রাখা হচ্ছে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার স্বাক্ষরও রাখা হচ্ছে : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

রবিবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।

Manual6 Ad Code

এর আগে সকালে সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সোমবার বেলা সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

Manual7 Ad Code

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে বলেই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code