৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল, নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনে দাবি এবং সিলেটে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, আল-আমিনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ৯ ও ১০নং ওয়ার্ড ছাত্রদল।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় ৯ ও ১০নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য খালেদুর রহমান সানির সভাপতিত্বে ছাত্রদল নেতা শাহীন আহমদ ও পারভেজ আহমদ‘র যৌথ পরিচালনায় মিছিলে ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদল নেতা পলাশ চন্দ্র ধর, শাহরিয়ার হোসাইন রাহিদ, আফজল হোসেন, আব্দুল্লাহ আহমদ সামি, সাকিল তালুকদার, নাছির রহমান, নুর মোহাম্মদ, জিয়াউল রহমান, পল্লব দেব, ময়নুল, জিয়াউদ্দিন, জুয়েল আহমদ, রমজান আলী, মিজান, হৃদয় আব্বাস,সাগর আহমদ, রাসেল আহমদ, ফরহাস খান, আশিক খান, শহিদ আহমদ, সাগর আহমদ, কাশেম আহমদ, বাবু, সাকিল, রাব্বি, শিহাব আহমদ, আফজাল মিয়া, সুমান ও ইমন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D