১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নিবাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নিবে না, কিন্তু নির্বাচন যাওয়ার ঘোষণার পর পরই তাদের মাথা খারাপ হয়ে গেছে। পরাজয়ের ভয় তাদের মধ্যে ঢুকে পরেছে। তাই পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে পালিয়ে যেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এ কে এম মোয়াজ্জম হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট আতাউর রহমান ঢালী,বিএনপির নিবাহী কমিটির সদস্যপদ আবু নাসের মোঃ রহমত উল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D