১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় তিনি গুলশান কার্যালয় থেকে সরাসরি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন।
দলীয় সূত্রে জানা যায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ এই সবগুলো বিষয়ে দলীয় হাইকমান্ড আজকের এই সেনা সদরদপ্তরের অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেন।
সেখানে যোগ দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে ও শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে।
সেনাকুঞ্জে থেকে বের হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বঙ্গভবনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন।
প্রসঙ্গত, এর আগে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়নি বিএনপি’র কোনো প্রতিনিধি। ২০১৭ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির কোন প্রতিনিধি সেখানে যাননি। ওই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ আমন্ত্রিত ছিলেন।
এর আগে ২০১০ সালের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেননি বেগম খালেদা জিয়া ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D