তারেক রহমানের ভিডিও কনফারেন্সেই চলছে শেষ দিনের সাক্ষাৎকার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

তারেক রহমানের ভিডিও কনফারেন্সেই চলছে শেষ দিনের সাক্ষাৎকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেষদিনের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। বুধবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এদিন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। প্রথমেই নেওয়া হবে ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। শেষ বেলা চলবে ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া। দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ও ১৯ নভেম্বর স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপ বন্ধ হয়ে যায়। তবে অন্যভাবে মঙ্গলবারও তারেক রহমান এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়। শেষদিনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত আছেন।