২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
শেরপুর : নৌকার টিকেটে নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নৌকা ছিল বলে চেয়ারম্যান হয়েছেন, তা না হলে হয়তো মেম্বারো হতে পারতেন না। ভাল কাজ করলে পার্টি আপনাদের সঙ্গে থাকবে। খারাপ কাজের দায় আওয়ামী লীগ নিবে না।
মতিয়া চৌধুরী বলেন, বহিষ্কৃতরা আবেদন করে আবার সদস্য হতে পারবে না। আমরা আওয়ামী লীগকে সার্কাস পার্টি হতে দেব না।
বৃহষ্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপ নারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলার পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে ১৮৩৩৮ জন দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে ঈদুল আজহার বিশেষ ভিজিএফের চাল বিতরণ কালে তিনি এ সব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা উজ্জ্বল নক্ষত্র। ঈদের দিন যাকে কাউকে হাত না পাততে হয়, এ চিন্তা থেকে ঈদের এই বিশেষ ভিজিএফ চালু হয়েছে। ১০ টাকা চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন হয়েছে। তার হাত দিয়েই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
তিনি বলেন, আমরা শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছি। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের চাল দিয়ে সহযোগিতা করেছি। আর খালেদা জিয়া ৯২ দিন মানুষ পুড়িয়ে হত্যা করার পর, আমেরিকা গিয়েছিলেন নালিশ করতে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক ও রুপনারায়ণকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ৩৬ হাজার টাকা, ৪ টি কলেজে ৫৪ হাজার টাকা ও ২ টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D