পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, খন্দকার মুক্তাদিরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, খন্দকার মুক্তাদির আহমদের বিরুদ্ধে পুরনো রাজনৈতিক মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গতকাল বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে শাহজালাল উপশহরস্থ রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশ তাকে কোতোয়ালি মডেল থানায় পাঠায়।