১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮
সিলেটের জৈন্তাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা সিএনজি চালিত অটোরিক্সা খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল সড়কের সারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অক্টোরিক্সা চালক সাইদুল (২৮)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তামাবিল থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ঘ হয়; এসময় সিলেটগামী ট্রাকটি পেছনে থাকা সিএনজি অটোরিক্সা নিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক মারা যান। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস পৌছে দূর্ঘটনায় পতিত ট্রাকের নিচ হতে সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয় এবং গুরুতর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D