৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের মূল উদ্দেশ্য হচ্ছে সুবিচার নিশ্চিত করা। আইনের শাসন নিশ্চিত করতে হলে বিচারক ও আইনজীবীদের একযোগে কাজ করতে হবে। তাহলেই এর সুফল ভোগ করবে বিচার প্রার্থী জনগণ।
বুধবার সিলেট জেলা আইনজীবী সমিতি লাইব্রেরীতে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বার এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক দেখে আনন্দিত হয়েছেন বলে মন্তব্য করেন। সিলেট এসে বার ও বেঞ্চের সুসম্পর্ক দেখাটাই তার সিলেট সফরের অন্যতম স্বার্থকতা বলে মনে করেন তিনি। ফের সিলেট আসার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও মানীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন বারের সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট। উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ডি অঞ্চলের সাবেক সদস্য এবং সিলেট জেলার পি.পি. মিসবাহ উদ্দিন সিরাজ এডভোকেট ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ডি অঞ্চলের সদস্য এ.এফ.মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট,সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির, সহ সভাপতি-১ মোঃ শফি আহমদ এডভোকেট, সহ সভাপতি-২ মোঃ আনোয়ার হোসেন এডভোকেট, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছাত্তার এডভোকেট, যুগ্ম-সম্পাদক এন.আই.এম. মাছুম চৌধুরী এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এডভোকেট, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট, সহ সম্পাদক মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট, সহ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন তানবীর এডভোকেট, সহ সম্পাদক ইমরান আহমদ এডভোকেট, সদস্য মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, সদস্য এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট ও সদস্য মোঃ আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট ভি.পি.জি.পি, শামছুল ইসলাম এডিশনাল পি.পি, নিজাম উদ্দিন এডভোকেট এডিশনাল পি.পি., এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এডভোকেট সাবেক সভাপতি, অশোক পুরকায়স্থ এডভোকেট সাবেক সাধারণ সম্পাদক ও বিনয় ভূষণ দাশ এডভোকেট ভি.পি.জি.পি. প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুলর কুদ্দুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D