মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান, মেজর মুরাদ নিহত

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

মিরপুরে সন্দেহভাজন জঙ্গিদের এক আস্তানায় অভিযানের সময় একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। তার নাম মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর বলে দাবি পুলিশের। অভিযানে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন।

পুলিশ জানায়, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন মেজর মুরাদ।

আহত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকার রূপনগর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।

আহত পুলিশের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট