সাঈদীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৬

Manual5 Ad Code

গাজীপুর : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন পরিবারের সদস্যরা।

Manual3 Ad Code

পরিবারের ৬ জন সদস্য শুক্রবার দুপুর ১২টার দিকে কাশিমপুর কারাগার-২ এ তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সদস্যরা হলেন- দেলাওয়ার হোসাইন সাঈদীর স্ত্রী সালেহা সাঈদী, দুই ছেলে শামীম সাঈদী ও নাছিম ইসলাম, পুত্রবধ‍ূ সায়েদা সুমাইয়া এবং দুই নাতি রোমান ও মাহির।

Manual7 Ad Code

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা কারাগারের সামনে আসেন। পরে সাক্ষাতের আবেদন করলে দুপুর ১২টার দিকে তাদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code