২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতেই পরিবহন শ্রমিকদের মাঠে নামিয়েছে সরকার। আর সরকার এভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করলে জনগণ তা রুখে দাঁড়াবে।
শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিকে ফিটনেসবিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে, বিআরটিএ জনবল সংকট রয়েছে, ভাংচুর ও অগ্নিসংযোগের ভয়ে শ্রমিকরা বাস চালাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রেবেশকারীরা নানা ধরনের অপতৎপরতা চালিয়েছে বলেও জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিয়েছে সরকার এবং বিষয়টি প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করছেন। তারপর আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক আন্দোলনের পরিনতি যেন অযৌক্তিক না হয়। আগামী সংসদ অধিবেশনে সড়ক ও পরিবহন আইনে সংশোধন আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D