সুন্দরবন রক্ষায় সোচ্চার হওয়া আমাদের অধিকার : সুলতানা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

Manual4 Ad Code
সুন্দরবন রা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের অর্থের সূত্র বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী আন্দোলনরতদের বাংলাদেশবিরোধী শক্তির দাবার ঘুঁটি বলে উল্লেখ করায় আমরা ুব্ধ, বিস্মিত ও মর্মাহত। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে সুন্দরবন রা জাতীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, একজন সংগ্রামী জননেত্রী কর্তৃক অন্যের সংগ্রামকে খাটো করে দেখার এমন প্রবণতায় আমরা হতবাক হয়েছি। রামপালবিরোধী আন্দোলনকে দমনেরও হুমকি দেয়া হয়েছে। এসবের বিপরীতে আমরা শুধু স্পষ্ট করতে চাই, সুন্দরবনের ওপর পরিবেশগত হুমকির প্রোপটে সরকার ও সুন্দরবনের প্রকৃত মালিক এদেশের জনগণকে অবহিত করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়াকে আমরা আমাদের সাংবিধানিক কর্তব্য ও অধিকার বলে মনে করি। ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রবিষয়ক সর্বশেষ পরিস্থিতি : নাগরিক সমাজের প্রতিক্রিয়া’ ব্যক্ত করতে এই সংবাদ এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য পাঠ করেন সুন্দরবন রা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, সরকারের প থেকে সুন্দরবন রা জাতীয় কমিটির আন্দোলনের সাথে এ বিষয়ে বিএনপির সাম্প্রতিক অবস্থানকে সম্পৃক্ত করা হয়েছে, যা মোটেই সত্য নয়। তিনি বলেন, সুন্দরবন রা জাতীয় কমিটির আন্দোলনের সাথে বিএনপির  কোনো সম্পর্ক নেই। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দা রিজিয়া হাসান, অধ্যাপক এম এম আকাশ, খুশী কবির, ডা. আবদুল মতিন, শরিফ জামিল প্রমুখ।
Manual1 Ad Code
Manual7 Ad Code