২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
বিরোধী প্রার্থীদের নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত নির্বাচনে তিন সিটিতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার অবস্থা। রাজশাহীতে লিটন ও বরিশালে সাদিক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সিলেটে কামরান ও আরিফুলের মধ্যে ভোটের ব্যবধান কম হলেও আখেরে ক্ষমতাসীনদেরই বিজয় হতে পারে বলে ধারণা হচ্ছে।
বিএনপি ও তাদের প্রার্থীদের মতে, কেন্দ্র দখল করে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, বিরোধী প্রার্থীদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের মধ্যে তিন সিটিতেই ভোট ডাকাতি করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
জানা গেছে,১৩৮ কেন্দ্রের মধ্যে ১০০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১২০৭১৮ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৪৪৯ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। তবে পুরুষের চেয়ে এখানে নারী ভোটার বেশি।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন। মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৪০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ২৬৭০৬ ভোট। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫২৯৬ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।
এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন। মোট ১২৩ কেন্দ্রের মধ্যে ৪৬ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৪০৮৮০ ভোট। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮০ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বরিশাল সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। তবে এ সিটিতে পুরুষ ভোটার বেশি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D