কাদের সিদ্দিকী-নাজমুল হুদার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

Manual5 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির সাবেক মন্ত্রী ওনতুন রাজনৈতিক জোট বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদের অফিসে সাক্ষাৎ করেন তারা।

Manual8 Ad Code

সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

Manual8 Ad Code

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য বৈঠকের পর ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানান নি।

Manual6 Ad Code

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটি তিনি জানেন না।

Manual1 Ad Code

সম্প্রতি নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। তার বিষয়টি আওয়ামী লীগের বিবেচনাধীন আছে।

অন্যদিকে কাদের সিদ্দিকী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া উচিত।

Manual1 Ad Code
Manual3 Ad Code