২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
‘মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ হয়েছে আমি গতকাল তার তীব্র নিন্দা জানিয়েছি। গতকালই আমি বলেছি এই হামলা পূর্বপরিকল্পিত। এই ঘটনার সময় আমি একটা সভায় ছিলাম। আমি তখনই জানতে পারি হামলার ঘটনা। সেখানে (কুষ্টিয়ায়) পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও একজন ভয়ংকর সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত কুষ্টিয়ায় আদালত চত্বরে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, ‘আমি আবারও মাহমুদুর রহমানের ওপর আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি, তিনি আমাকে আশ্বস্ত করে বলেন- আমি দেখছি ব্যবস্থা করছি তার সেফলি বের হয়ে যাওয়ার। তারপরও আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে এটা ইদানিং কালের নজিরবিহীন ঘটনা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘পরিকল্পিতভাবে গণমাধ্যমকর্মী যারা স্বাধীন চিন্তা করেন তাদের ওপর আক্রমন করছে, ধ্বংস করে দিতে চাচ্ছে। কোনও রকম স্বাধীন মতপ্রকাশের তারা ঘোরবিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। যার পূর্বশর্ত মুক্ত গণমাধ্যম ধ্বংস। ১৯৭১ সালে যেই যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধীদলের নেতাকর্মীদের ধ্বংস করছে।’
বিএফইউজের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D