২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
কুষ্টিয়ায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৩ জুলাই) দুপুরে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিস্তারিত আসছে…
আরো পড়ুন…
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির এখন ভাটা চলছে : কাদের
ঢাকা: নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না। নির্বাচনে আসা তাদের রাজনৈতিক অধিকার। আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়। বাংলাদেশেও সেভাবেই নির্বাচব হবে।’
রাজনীতিতে বিএনপির এখন ভাটা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিতে ভাটা লেগেছে।’
কাদের বলেন, ‘সরকারের উন্নয়নে জনগণের মাঝে আওয়ামী লীগের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে তা আগামী একাদশ নির্বাচনেও থাকবে। বিএনপির ভাটায় জোয়ার আসবে কিনা তা সময়ই বলে দিবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আজকে সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তারা অংশ নিয়েছে। সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত কোথাও কোনো প্রকার অশুভ ইন্সিডেন্ট (ঘটনা) ঘটেনি। কাজেই আজকে তারা শুধু শুধু বলার জন্যেই বলছে। আসলে কী, বিএনপি চায় যে জাতীয়তাবাদী নির্বাচন কমিশন নির্বাচন করুক। তাদের লোক তো আছে ওখানে।’
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘বিএনপি ইচ্ছে করে না আসলে আমরা কী করব? তবে আমরা কাউকে টেনে আনব না নির্বাচনী প্রক্রিয়ায়। সব গণতান্ত্রিক দেশেই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ তাদের অধিকার। সরকারের কোনো করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে। এটা তাদের অধিকার।’
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত, মহাকাশ বিজয়, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ও ভারতের আসানসোলে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ ছাড়া সরকারের বিভিন্ন অর্জন সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা ঢাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D