২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে জনসমক্ষে হাজির করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বিএনপির প্রতীকী অনশন চলাকালে দলটির মহাসচিব এমন দাবি করেন। ইসহাক সরকারের পরিবারের অভিযোগ, রবিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী থেকে সাদা পোশাকধারী কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘এ দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তার করতে হলে আগে থেকেই তাকে জানাতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু গতকাল (৮ জুলাই) রাতে ইসহাক সরকারকে গ্রেপ্তার করার পর এখনও তাকে আদালতে নেয়া হয়নি। তার সম্পর্কে পরিবারকেও কোনও কিছু জানানো হয়নি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘ইতোপূর্বে এমন আরও অনেক ঘটনা ঘটেছে। আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ কারণে ইসহাক সরকারকে নিয়ে আমরা চিন্তিত। অবিলম্বে আমরা তার খবর জানতে চাই। তার পরিবারকে জানানো হোক- সে কোথায় আছে, কেমন আছে?’
অনশন কর্মসূচিতে উপস্থিত ইসহাক সরকারের স্ত্রী এ সময় বলেন, ‘গতকাল রাতে সাদা পোশাকধারী কিছু লোক এসে আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর তার কোনও তথ্য জানতে পারিনি। আমি আমার স্বামীকে একনজর দেখতে চাই। অবিলম্বে তাকে আমাদের সামনে হাজির করা হোক।’
তিনি আরো বলেন, ‘সরকারের প্রতি আমার দাবি, আমার স্বামী যদি কোনও অন্যায় করে থাকেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। অন্তত একবার আমার স্বামীকে আমার সামনে হাজির করা হোক।’
ইসহাক সরকারের বোন বলেন, ‘ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর আমরা সারারাত রাস্তায় কাটিয়েছি। ভাইকে দেখতে চাই, পরিবারের সবাই একনজর তাকে দেখার জন্য অস্থির হয়ে আছি। সরকারের কাছে বিনীত অনুরোধ, অবিলম্বে আমার ভাই কোথায় আছে সেটা আমাদের জানানো হোক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D