৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৮
এমপিওভুক্তির দাবিতে ১১ দিন ধরে আমরণ অনশনরত শিক-কর্মচারীরা এখন থেকে চিকিৎসা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, প্রয়োজনে রাস্তায় তারা মৃত্যুবরণ করবেন। গত ১০ জুন থেকে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। সে অনুযায়ী আন্দোলনের আজ ২৬তম দিন এবং অনশন কর্মসূচির ১১তম দিন। : গতকাল বৃহস্পতিবার দুপুরে নন-এমপিও শিাপ্রতিষ্ঠান শিক-কর্মচারী ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। আনোয়ার হোসেন বলেন, গত ১১ দিনে ২শ’র অধিক অনশনরত শিক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন, এতদিন তারা চিকিৎসা নিলেও গতকাল থেকে আর চিকিৎসা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ২২ জন আন্দোলনে অংশ নিয়েছেন। গুরুতর অসুস্থ ১ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ জুন থেকে জাতীয় প্রেসকাবের বিপরীত দিকের ফুটপাতে আমরন অনশন কর্মসূচি চলছে। : অনশনকারীরা জানান, বর্তমানে নন-এমপিও শিাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার ২৪২টি। এছাড়া সরকার নতুনভাবে ১৩১টি শিাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে। তাদের দাবি, সারাদেশে পাঁচ হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিাপ্রতিষ্ঠানের শিক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে ২০ লাখের বেশি শিার্থীদের বিনা বেতনে পাঠদান করে মানবেতর জীবনযাপন করছেন। অনেকের চাকরির মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তাদের জীবন পরিচালনার কোন পথ নেই। মানবিক বিবেচনায় তাদের এমপিওভুক্ত করা হোক। : তারা বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে শিকরা আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আবারও শিকদের গভীর অন্ধকারে তলিয়ে যেতে হচ্ছে। ভাবতে অবাক লাগে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে শিামন্ত্রী প্রহসনের এমপিও নীতিমালা করে শিকদের রাজপথে ঠেলে দিলেন। দিন রাত, রোদ বৃষ্টির মাঝে শিকরা পরিবার-পরিজন ছেড়ে রাজপথে অমানবিকভাবে, অস্বাস্থ্যকর পরিবেশে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নন-এমপিও শিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্য গোলাম মাহমুদ্দুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্য ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এই আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D