দুই বিচারক হত্যায় জঙ্গি আরিফের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

Manual2 Ad Code

ঝালকাঠিতে আদালতে বোমা মেরে বিচারক হত্যা মামলায় জঙ্গি আসাদুল ইসলাম ওরফে আরিফের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ আদেশের ফলে আরিফের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরিফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এন কে সাহা। ফলে বরগুনার বান্দরগাছিয়ার আরিফকে ফাঁসির কাষ্ঠে যেতেই হচ্ছে।

Manual1 Ad Code

যে মামলায় নয় বছর আগে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) কে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো।

Manual6 Ad Code

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই ঘটনায় বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মান্নান ও ও দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন।

Manual3 Ad Code

২০০৬ সালের ২৯ মে এই হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ড দেন।

Manual7 Ad Code

ছয় জঙ্গির ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০০৬ সালের ৩১ আগস্ট তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে উচ্চ আদালত। ওই বছরের ২৮ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ছয় জঙ্গির জেল আপিল খারিজ করে দেন।

২০০৭ সালের ৪ মার্চ রাষ্ট্রপতি ছয় জঙ্গির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে তাদের ফাঁসি কার্যকর করার উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ।একই মাসের ২৯ তারিখ রাতে আসামিদের ফাঁসি কার্যকর করা হয়।

একই মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক জঙ্গি আসাদুল ইসলাম আরিফ ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন। এরপর আপিল করে আরিফ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code