২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮
কুষ্টিয়া : গাজীপুর সিটি নির্বাচন বাতিলের দাবী করলেও বিএনপি প্রার্থী এখন পর্যন্ত এর জন্য সূনির্দিষ্ট কোন অভিযোগ দাখিল করতে পারেননি। নেতাকর্মীদের দল ও প্রার্থীর প্রতি অনাস্থা আর বিএনপির সীমাহীন সাংগঠনিক ব্যর্থতার কারণে তাদের এজেন্টরা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার বেলা ১২ টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, আকাশের ঠিকানায় চিঠি না লিখে সূনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনে অভিযোগ পত্র প্রেরণ করুন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলে তাদের মূল উদ্দেশ্য নয়, নির্বাচনটাকে ব্যবহার করে চক্রান্তের নীল নকশা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। ইনু বলেন, একদিকে নাশকতার চক্রান্ত অন্যদিকে সূনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই মিথ্যাচার ও গুজব ছড়ানোর রাজনৈতিক কৌশল নিয়েছে তারা।
এসময় জাতীয় ঐক্যর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পাকিস্তান পন্থী, জামায়াত, রাজাকার, জঙ্গী যুদ্ধাপরাধীদের ঐক্য রয়েছে। সূতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া মিলে কখনই জাতীয় ঐক্য হবে না।
ভেড়ামারা উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D