২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৮
সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জাতির সামনে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। আজ আবার শুনলাম- তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠ নেমেছে।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সেখানকার মানুষ ভোট দিয়েছেন । নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সকল প্রার্থীর মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।
মঙ্গলবার জিসিসি নির্বাচনে ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D