২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮
বগুড়া : ‘বাংলাদেশের প্রধান দু’দল আওয়ামী লীগ ও বিএনপির আচরণ একই রকম। এরা ক্ষমতায় থাকাকালীন এক রকম- ক্ষমতায় বাইরে থাকলে আর এক রকম আচরণ করে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বুধবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের উপজেলা সদরের নাগর বন্দরে গণসংযোগকালে সুধীজনের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বেলা ১১টায় সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে তার কবর জিয়ারত করেন। এসময় তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি আরো বলেন, সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকার দ্বারা নির্বাচন পরিচালনা করতে হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. মোখলেছার রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার আবুল হাসানত খসরু, চৌধুরী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রভাষক সাইদুর রহমান সাগর, হেলাল উদ্দিন, শফিউল আলম শফিকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব, স্বেচ্ছাসেবক নেতা নবির উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D