২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮
বিএনপি আন্দোলনের কৌশল পরিবর্তন করবে। অল্প কিছু দিনের মধ্যেই বিএনপি নেতাকর্মীদের দমন পীড়নের জবাব পেতে শুরু করবে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বুধবার (২০ জুন) সকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিস্তারিত আসছে…
আরো পড়ুন…
মন্ত্রী বাহাদুরের পায়ের নীচের মাটি সরে গেছে তাই বেসামাল: মওদুদ
ঢাকা: ‘মন্ত্রী বাহাদুর ওবায়দুল কাদের যে জনপ্রিয় নন সেটি তিনি নিজে প্রমাণ করেছেন আমাকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখার মধ্য দিয়ে। তার সামান্যতম জনপ্রিয়তা থাকলে এ ধরনের কর্মকাণ্ড করতেন না।’ বলে মন্তব্য করেছেন প্রবীন রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রবিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ আধুনিক সভ্য সমাজে এ ধরনের আচারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে ভিন্নমত কিংবা মতবিরোধ থাকতেই পারে, তাই বলে ঈদ শুভেচ্ছায় পুলিশ দিয়ে বাধা দেওয়া খুবই ন্যাক্কারজনক ঘটনা। ইতোপূর্বে এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে তাই তারা বেসামাল হয়ে উঠেছে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন,‘পুলিশি পাহারায় আমাকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না দেয়ার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যা কিছু হয়েছে সেটি সরকারের পক্ষে যায়নি। এ ধরনের আচরণ যতদিন তারা করতে থাকবে ততদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকবে।’
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইফতার ও ঈদ করার জন্য গত ৮ দিন আগে তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে যান। কিন্তু বাড়ির সামনে পুলিশি পাহারা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং ঈদের দিন বিকেলে পুলিশ তাকে বাড়ি থেকে বের হতে দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনার জন্য মওদুদ আহমদ পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D